Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ রাজশাহী সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোট

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫২ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
আজ রাজশাহী সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোট

আজ রাজশাহী সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোট

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহী (রেজি. নং-১৫৯২)-এর ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়েছে।
সকালের তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে সকাল ৮টা থেকেই শ্রমিকরা ভোটকেন্দ্রে উপস্থিত হতে থাকেন।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।

নির্বাচনে চারটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন—
সভাপতি পদ
মো. জয়নুল আবেদীন — প্রতীক: আনারস
মো. আরিফুজ্জামান নবাব — প্রতীক: জিপ গাড়ি
সাধারণ সম্পাদক পদ
মো. জসিম উদ্দীন — প্রতীক: ছাতা
মো. আনোয়ার হোসেন — প্রতীক: মাছ
সাংগঠনিক সম্পাদক পদ
মো. মাহিদুল ইসলাম ফারুক — প্রতীক: ফুটবল
মো. রিপন আলী — প্রতীক: সূর্য
মো. জাসিল হোসেন — প্রতীক: গরুর গাড়ি
অর্থ-সম্পাদক পদ
মো. জয়নাল আবেদীন — প্রতীক: মই
মো. মাহিদুল ইসলাম — প্রতীক: মোরগ
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং শ্রমিকরা তাদের ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন।

Tags: আজ রাজশাহী সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গ্রামের নাম বাশঁকান্দা
  • ‘স্বাগতম, শেখ হাসিনা’—ফেসবুকে আসিফ নজরুল
  • টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানির নিচে
  • নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়ারি আটক, ৮ মোবাইল জব্দ
  • টানা বর্ষণে ধসে পড়ল কালভার্ট বিচ্ছিন্ন রাজস্থলী কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম