শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭ জন অনলাইন জুয়ারি আটক হয়েছে। নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট দক্ষিন বালাপাড়া গ্রামের মো. মহুবারের বসতবাড়ি এই অভিযান চালানো হয়। জুয়া খেলারত অবস্থায় ওই জউয়ারিদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ টি মোবাইল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মো. মহুবারের ছেলে মো. আজিম ইসলাম (১৯), মো. জিয়ারুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২১), মো. আব্দুল লতিফের ছেলে মো. ওমর ফারুখ (২০), মো. জিল্লুর রহমানের ছেলে মো. সাকিব হোসেন (১৯), মো. আতিকুল ইসলামের ছেলে মো. নাঈম ইসলাম (১৯), মো. হাসিবুর রহমানের ছেলে মো. আসাদুজ্জামান আসাদ (১৯) ও আব্দুল মালেকের মো. নুরনবী ইসলাম (২০)।
পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযানে তল্লাশীকালে আসামীদের হেফাজত হতে উদ্ধার করা ৮টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। কারণ ওই মোবাইলগুলোতে অনলাইন কেসিনো-জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সহ কেসিনো খেলার আলামত পাওয়া যায়।
ডিবির অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান বলেন, এই ঘটনার প্রেক্ষিতে আটকদের বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২২, জি আর নং-২৭৪/২০২৬, ধারা- জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৭/১৮/২৫/২৭। পরবর্তী আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

