Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে বিদ্যালয়ে কক্ষে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি, ভিডিও ভাইরাল

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫০ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শাহজাদপুরে বিদ্যালয়ে কক্ষে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি, ভিডিও ভাইরাল

শাহজাদপুরে বিদ্যালয়ে কক্ষে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি, ভিডিও ভাইরাল

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

ভাইরাল হওয়া ৪ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত হন। তাদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। কোন মাদারচোদ, হয়তো আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।

তিনি আরো বলেন, আমি নিজে দৌলতদিয়ায় (যৌনপল্লী) যাই। আপনাদের সবাইকে দৌলতদিয়া (যৌনপল্লী) নিয়ে যেতে চাই। এজন্য দেড় লাখ টাকা বাজেট করবো। কে কে যেতে রাজী আছেন বলেন। একপর্যায়ে নিজের চেয়ার থেকে উঠে গিয়ে এক সাংবাদিককে জড়িয়ে ধরে সব কিছু ম্যানেজ করার চেষ্টাও করেন এই প্রধান শিক্ষক। এরপর সংবাদ পেয়ে তার স্বজনরা এসে তাকে টেনেহিচঁড়ে ও ধাক্কাতে ধাক্কাতে বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এসব কিছু দেখলেও কেউ প্রতিবাদ করার সাহস করেনি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন যাবত তিনি নিজ কক্ষে নিচের চেয়ারে বসে মদপান করে চিৎকার চেচামেচি ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ভয় পায়। যে কারনে কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহসও পায় না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন জগন্যতম অপকর্মের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি।

এদিকে স্বনামধন্য একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসেই মদ্যপান করায় হতভম্ব অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের সুনাম এবং শিক্ষার মান বাড়াতে এমন জগন্য শিক্ষকের অপসারণ দাবী করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে শুক্রবার দুপুরে জানতে চাওয়া হলে নুকালী বহুপাাশির্^ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল বলেন, মানুষিক অশান্তির জন্য মদ খেয়েছিলাম। ওই সময় মাথা ঠিক ছিল না, মদ্যপ অবস্থায় কি বলেছি এবং কি করেছি মনে নেই। তবে মদ্যপ অবস্থায় স্কুলে ঠোকা ঠিক হয়নি, অন্যায় হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, স্যোশাল মিডিয়ায় নুকালী বহুপাাশির্^ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর গতকালই (বৃহস্পতিবার) ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ তাকে শোকজ করেছেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ফিরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছির মোড়লের নেতৃত্বে মিছিল
  • আদাবরে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪
  • গালি নয়, সুন্নাহর পথে জবাব: বাউফলে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
  • সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু
  • ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা, যা জানাল হাইকমিশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম