Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন

Taslima TanishabyTaslima Tanisha
৭:২৪ pm ১৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

দিনাজপুর জেলা প্রতিবেদক:

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পার্বতীপুর বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। এসময় তার সাথে ছিলেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসাইন রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক, জিআরপি রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এরপর রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। বিজয় দিবসের মূল কর্মসূচী পালিত হয় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। এখানে পার্বতীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল ১৮ টি ইভেন্টে পুরষ্কার লাভ করার গৌরব অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেয়।

এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাগণের জন্য এক সংবর্ধ্বনার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। তারপর উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের উৎসব শীর্ষক ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। সবগুলো কর্মসূচিই পালিত হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে।

উল্লেখ্য যে, কোন প্রকার চাঁদা আদায় ছাড়াই সরকারি ভাবে যথাযোগ্য মর্যাদায় এবারই প্রথম মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বেশ প্রশংসিত হন।

এ ব্যাপারে জানতে চাইলে, ‘কোন প্রকার চাঁদা আদায় ছাড়াই বিজয় দিবস উদযাপনের বিষয়টি নিশ্চিত করেন এ প্রতিনিধিকে। সেই সাথে তিনি আরও বলেন, আগে কি হয়েছিলো জানি না, তবে আমি এ উপজেলার দায়িত্ব গ্রহনের পর থেকেই সরকারি বাজেট অনুযায়ী বিভিন্ন সরকারি দিবস উদযাপন করে আসছি।’ এ ধারা আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের সঙ্গে সংসদে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
  • মধ্যপ্রাচ্য ছাড়ছে বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’
  • কালবৈশাখী ঝড়ে বাকেরগঞ্জে মুগ ডাল চাষীর মাথায় হাত
  • চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ও শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম