Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ও শিক্ষা সফর অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪২ pm ৩০, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান তাঁর স্মৃতিচারণ করে বলেন, “আমি এই বিভাগেরই একজন সাবেক শিক্ষার্থী এবং এখানেই আমার শিক্ষকতা জীবনের শুরু। বর্তমান সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার হৃদ্যতার যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘুচিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।” তিনি নবীনদের পড়াশোনায় মনোযোগী হতে এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৩ মে থেকে নতুন সেশনে (ওবিই) কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হবে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তন। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও নৈতিকতা কাজে লাগিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভূমিকা অনস্বীকার্য। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন।

বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম. আবদুল গফুর ও প্রফেসর ড. মো. আতিকুর রহমান। সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া বিভাগের তিনজন বিদায়ী কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণ শিক্ষা সফরের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tags: উদ্ভিদবিজ্ঞানশিক্ষাসফর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
  • ইরানে ফের হামলা হলে ভয়াবহ পরিণতি হবে: ট্রাম্পকে পুতিনের সতর্কবার্তা
  • নাগরপুরে পাগলা কুকুরের আক্রমণে ১৫ জন আহত
  • জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
  • বুদ্ধ পূর্ণিমায় দেশবাসীসহ বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম