বরিশাল প্রতিনিধি:
টানা দুই দিনের কালবৈশাখী ঝরে ও ভারী বৃষ্টির কারণে বাকেরগঞ্জ উপজেলার মুগ ডাল চাষীর মাথায় হাত। কালবৈশাখী ঝরে প্রভাবে ভারী বৃষ্টি ও জোয়ারের প্রভাবে উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল সহ অপেক্ষাকৃত নিচু জমির শতশত একর জমির মুগ ডালের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
সাধারনত ডাল ফসল পানি সহনশীল না, অল্পপানিতেই নষ্ট হয়ে যায়, গাছের গোড়া তলিয়ে গেলেই এই ফসল নষ্ট হয়ে যায়। প্রথমাবস্হায় জমে থাকা পানি শুকনো মাঠে শোষন করে নিলেও পরবর্তীতে দুই দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে উঠতি এই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই কৃষকেরা তাদের চাষকৃত ডাল ফসল ঘরে তুলতে পারত, কিন্তুু হঠাৎ বৃষ্টিতে সে স্বপ্ন তছনছ করে দিল বৈশাখী ঝরের সাথে বয়ে যাওয়া বৃষ্টি।
হটাৎ কালবৈশাখী ঝরের বৃষ্টির কারনে মাঠের পর মাঠে চাষকৃত শতশত একরের জমির মুগ ডাল পানির নিচে তলিয়ে যাওয়ায় চাষীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সমুক্ষীন হওয়ায় আশংকায়।
অপরদিকে মুগ ডালের পাশাপাশি মরিচ, বাদাম ও মিষ্টি আলুর ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার গারুরিয়া ইউনিয়নের মুগ ডাল চাষী শহিদুল ইসলাম, রত্তন আলী হাওলাদার, সোহরাব হোসেন, বেলাল হোসেন সহ আরও অনেক কৃষক জানান,আকষ্মিক এ বিপর্যয়ের কারণে তাদের খরচের টাকাই উঠবে না।
বাকেরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ১২২০০ একর জমিতে মুগডাল চাষ হয়েছে ।এবং মুগ ডাল চাষীদের কৃষি অফিস থেকে সার,বীজ কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তা দেওয়া হয়েছে।

