যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত তাদের ‘আত্মরক্ষামূলক সামরিক অভিযান’ শেষ হয়েছে।
সংস্থাটির দাবি, মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে United States Central Command জানায়, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক হামলার প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়।
সেন্টকম আরও দাবি করে, তাদের বিমান ও নৌবাহিনী হরমুজ প্রণালির কাছাকাছি অঞ্চলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল-নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে।
সংস্থাটি জানায়, অভিযান শেষ হলেও বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতে যেকোনো ধরনের হামলা বা হুমকির জবাব দিতে প্রস্তুত থাকবে।
এদিকে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে, বিশেষ করে ইরানও United States-এর মধ্যে চলমান টানাপোড়েন আরও বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

