Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাঁস পালনে বদলাচ্ছে নারীদের জীবন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪১ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, গ্রাম বাংলা
A A
0

সাইফুল ইসলাম, (পটুয়াখালী) প্রতিনিধি:

গ্রামের নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও পারিবারিক আয়ের নতুন সম্ভাবনা তৈরি করতে কাজ করছে ব্র্যাক। সেই ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফলে নারীদের জন্য হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি আশার আলো জাগিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাউফল সদর শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন নারী অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে হাঁস পালনকে লাভজনক উদ্যোগে রূপান্তরের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরা হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, বাড়ির আঙিনা ও জলাশয়কে কাজে লাগিয়ে অল্প খরচে হাঁস পালন করা সম্ভব। সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে এটি পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন ঋণ সুবিধা, সঞ্চয় কর্মসূচি এবং সদস্যদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কেও আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা শুধু পরিবার নয়, সামগ্রিক সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম, শাখা ব্যবস্থাপক মো. শাহীন হোসেন, অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) তাজউদ্দীন আহমেদ খান, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আজমল হোসেন, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন নারীর মাঝে মোট ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এই সহায়তা তাদের স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, হাঁস পালন শুধু আয় বৃদ্ধির সুযোগই নয়, পারিবারিক পুষ্টি নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা পালন করে। ভবিষ্যতেও নারীদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

গ্রামীণ নারীদের হাতে উৎপাদনমুখী সম্পদ তুলে দেওয়ার মাধ্যমে টেকসই জীবিকা গঠন এবং দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে

—

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি
  • প্রত্যেক উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারি করার প্রস্তাব এমপি আব্দুস সাত্তারের
  • রাঙ্গামাটির রাজস্থলীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট
  • রিডিং রুমের কাজ অসম্পূর্ণ রেখে হলে ফের টিভি স্থাপন, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম