Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রিডিং রুমের কাজ অসম্পূর্ণ রেখে হলে ফের টিভি স্থাপন, শিক্ষার্থীদের ক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ১৭, জুন ২০২৬
in ক্যাম্পাস
A A
0

খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে রিডিং রুম তৈরির কাজ চলমান থাকা অবস্থায় সেখানে পুনরায় টিভি স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে হলের রিডিং রুমটি শিক্ষার্থীর সংখ্যার তুলনায় অনেক ছোট। এ কারণে দীর্ঘদিন ধরে তারা বৃহৎ আকারের টিভি রুমটিকে রিডিং রুমে রূপান্তরের দাবি জানিয়ে আসছি। আমরা বলেছি, টিভি রুমকে রিডিং রুম এবং বর্তমান রিডিং রুমকে টিভি রুম হিসেবে ব্যবহার করা।

আবাসিক শিক্ষার্থীরা জানান, প্রায় দুই মাস আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হয়। তবে এখনো কাজ সম্পন্ন হয়নি। এর মধ্যে ঈদের ছুটি শেষে হল খুলতেই ওই কক্ষে আবার টিভি স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বর্তমানে বিশ্ব কাপ খেলা বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে এলইডি স্ক্রিনে তা দেখানো হয়। এতে সবাই সেখানে গিয়ে খেলা দেখে। হলে টিভি রুমে কেউ খেলা দেখে না।তাই শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এখন রিডিং রুমের প্রয়োজন।

হলের আবাসিক শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ঈদের আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হয়েছিল। ভেতরের অধিকাংশ কাজ শেষ হলেও টেবিল-চেয়ার স্থাপন বাকি ছিল, যা ঈদের পর সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু অফিস খোলার দিনই সেখানে আবার টিভি বসানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এত গুরুত্বপূর্ণ একটি কাজ অসম্পূর্ণ রেখে দেওয়া দুঃখজনক।

আরেক আবাসিক শিক্ষার্থী গোলাম রহমান শওন বলেন, আমি বিষয়টি নিয়ে সরাসরি হল প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমাকে জানানো হয়েছে, কিছু শিক্ষার্থীর অনুরোধে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে সাময়িকভাবে টিভি স্থাপন করা হয়েছে। তবে রিডিং রুমের চেয়ার-টেবিলের কাজ এখনো শেষ হয়নি। প্রায় ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, অফিসে এসে দেখা করলে এ বিষয়ে কথা বলা যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম