Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৩ pm ১০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ডা. আয়নাল হোসেন মৃধার বাড়িতে জাতীয় মহিলা সংস্থা, উজিরপুর শাখার উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা মোহাম্মদ মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম।
বক্তারা বলেন, নারীকে তার অধিকার ও আইনগত সুরক্ষা সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজে নিজের অবস্থান সুদৃঢ় করতে আত্মকর্মসংস্থানের দিকে গুরুত্ব দিতে হবে। তারা বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচকরা আরও বলেন, নারীদের বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। পাশাপাশি গৃহপালিত পশু-পাখি পালন, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম এবং অন্যান্য আয়বর্ধক কাজে সম্পৃক্ত হয়ে পরিবারে অর্থনৈতিক অবদান রাখার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
উঠান বৈঠকে বামরাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫০ জন নারী ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচির ধারাবাহিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম