Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৫ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ০১টার দিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর চৌরাস্তার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- ঢাকা মেট্রো ব-১৪-৭৮০৬) এবং পটুয়াখালী থেকে ঢাকাগামী বাউফল ট্রাভেলসের একটি বাস (রেজি. নং- ঢাকা মেট্রো ব-১৪-৭৯৯১) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের তীব্রতায় উভয় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন
  • সাতক্ষীরায় পাঁচ বছরব্যাপী বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভুমিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম