Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভুমিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৩ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রাজশাহী প্রতিনিধি :

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’, কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শনিবার দুপুরে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, সামাজিক বন বিভাগ, বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং সামাজিক বন বিভাগ, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। কর্মসূচির আওতায় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, স্থানীয় থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tags: বৃক্ষরোপণভুমিমন্ত্রীরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম