Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলার দাবি আইআরজিসির

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৯ pm ১৪, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
হরমুজে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলার দাবি আইআরজিসির

হরমুজে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলার দাবি আইআরজিসির

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামরিক সক্ষমতা দুর্বল করাই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার অন্যতম লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

আল জাজিরাকে দেওয়া এক বিশ্লেষণে তেহরানভিত্তিক সাংবাদিক রেসুল সারদার আতাস বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের কোনারাক, চাবাহার, কেশম, আবু মুসা, কিশ দ্বীপ, ওমিদিয়েহ, বুশেহর এবং বন্দর আব্বাসসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।

তার মতে, কিশ দ্বীপ ও বন্দর আব্বাস ইরানের জন্য অত্যন্ত কৌশলগত অবস্থান। এই দুটি এলাকা থেকে হরমুজ প্রণালির ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ পরিচালনা করা হয়। তাই এসব স্থাপনায় ধারাবাহিক হামলার মাধ্যমে আইআরজিসির সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে ওয়াশিংটন।

অন্যদিকে, আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, এসব হামলায় জ্বালানি ডিপো, জ্বালানিবাহী ট্যাংকার, একাধিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট রাডার এবং মার্কিন সেনাদের অবস্থানস্থল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি।

এছাড়া আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি সুপারট্যাংকারকে তারা থামিয়ে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং চলমান সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে তা ইরানের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

Tags: আইআরজিসিবিশেষ নিউজযুক্তরাষ্ট্রহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজে ট্যাংকারে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: কুয়েত
  • ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিবসহ দুজনের তদন্ত সম্পন্ন
  • ডিসিআরের নামে অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন
  • পাহাড় ধসে নিহত পরিবারকে জামায়াতের আমীরের পক্ষে আর্থিক সহায়তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম