Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ২৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু

ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গ্যাস ট্যাবলেট সেবনের পর মৃত্যু হয়েছে। ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চাওয়ার পর তিনি এ পদক্ষেপ নেন বলে স্থানীয়দের দাবি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা রাম (৩৯) ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন তুলা রাম। এরপর থেকে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজন ও স্থানীয়দের দাবি।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে তুলা রাম ফেসবুক লাইভে এসে আবেগঘন বক্তব্য দেন এবং নিজের ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চান। লাইভ শেষে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে দাবি করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ইউপি সদস্য তুলা রামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের গাজাঁ ব্যবসায়ী জামালপুরে গ্রেপ্তার, ২ জনের কারাদন্ড
  • হঠাৎ কেন এত জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো’ গান
  • ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ 
  • ডেপুটি স্পিকারের জাল ডিও পত্র নিয়ে সতর্ক করল জাতীয় সংসদ
  • মধ্যনগরে পাকন পিঠা ও নকশিকাঁথায় নারী উদ্দোক্তার আশার স্বপ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম