Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ 

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৬ pm ২৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ 

ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ 

​মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
​কুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে  ড্রেন নির্মাণ, সিসি ঢালাই এবং সড়ক প্রশস্তকরণ কাজে চরম ধীরগতির কারণে প্রায় এক বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় অধিবাসী ও সাধারণ যাত্রীরা। সংস্কার কাজের ধীরগতি এবং গত বন্যার প্রভাবে সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দের কারণে সড়কটিতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। পরবর্তীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যকর উদ্যোগের অভাবে বাধ্য হয়ে স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগেই কিছু অংশ চলাচলের যোগ্য করে তোলেন। অথচ পাশ্ববর্তী বুড়িচং অংশ পর্যন্ত সিসি ঢালাই ও সংস্কার কাজ সম্পন্ন হলেও রহস্যজনকভাবে ব্রাহ্মণপাড়া অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল থেকেই ব্যস্ততম এই সড়কে ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মিনিট্রাক এবং অন্যান্য যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। সড়ক প্রশস্তকরণ এবং ড্রেন নির্মাণের জন্য খোড়াখুড়ি করা হলেও কাজ শেষ না করায় রাস্তা ছোট হয়ে গেছে, যার ফলে সামান্য পথ অতিক্রম করতেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
​উক্ত সড়কে নিয়মিত চলাচলকারী যাত্রী আবু হানিফ আক্ষেপ করে বলেন, “প্রতিদিন কাজের প্রয়োজনে এই রাস্তায় যাতায়াত করতে হয়। সামান্য ১৫ মিনিটের পথ পার হতে এখন ঘণ্টার বেশি সময় লেগে যায়। ধুলোবালি ও যানজটে পুরো শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে কাজ চলছে, কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।”
​আরেক নারী যাত্রী কোহিনূর আক্তার বলেন, “গর্ভবতী নারী, অসুস্থ রোগী কিংবা কোমলমতি শিক্ষার্থীদের জন্য এই রাস্তায় চলাচল করা এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেন ও রাস্তার খানাখন্দের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকারের অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।”
​যানজট ও খানাখন্দের বিষয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক মিজানুর রহমান বলেন, “রাস্তার যে অবস্থা, তাতে আমাদের গাড়ির পার্টস নিয়মিত নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে গ্যাস খরচই ওঠে না, মহাজনের জমা দেওয়াই কঠিন হয়ে পড়ে।”
​একই ক্ষোভ প্রকাশ করে ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবদুল মতিন বলেন, “ভাঙাচোরা ও খানাখন্দে ভরা রাস্তায় গাড়ি চালানো অনেক কষ্টকর। রাস্তা পার হতে গিয়ে উল্টে যাওয়ার ভয় থাকে। দ্রুত কাজ শেষ না হলে আমাদের রুজি-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হবে।”
​এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। সিসি ডালাই ও সড়ক প্রশস্তকরণ কাজ চলাকালীন সাময়িক চলাচলে বিঘ্ন ঘটছে। বিদ্যুতের খুঁটির কারণেও কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী ৭ দিনের মধ্যে সংস্কার ও ঢালাইয়ের কাজ সম্পন্ন করে সড়কটি জনগণের চলাচলের উপযোগী করতে আমরা সচেষ্ট রয়েছি।”
​দুর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দারা অনতিবিলম্বে সড়কের বাকি অংশ ঢালাই এবং ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Tags: ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল
  • গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়ক বরখাস্ত
  • বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি ছাড়াই চলছে মিনি পেট্রোল পাম্প
  • উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু
  • ফুটবল ছাড়িয়ে এবার হলিউডে রোনালদো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম