Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হঠাৎ কেন এত জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো’ গান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩০ pm ২৭, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0
হঠাৎ কেন এত জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো’ গান

হঠাৎ কেন এত জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো’ গান

সম্প্রতি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের ফেসবুক রিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে জনপ্রিয় ব্যান্ড গান ‘শ্রাবণের মেঘগুলো’। রিলটি নিয়ে সাইবার বুলিংয়ের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষকরা একই গান ব্যবহার করে সংহতি প্রকাশ করেন। এর ফলে প্রায় চার দশক পুরোনো এই গানটি আবারও নতুন করে আলোচনায় উঠে আসে।

১৯৮৭ সালে ডিফ্রেন্ট টাচ ব্যান্ডের অ্যালবামের জন্য গানটি লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। তাঁর ভাষ্য অনুযায়ী, টানা চার দিনের বৃষ্টির মধ্যে অ্যালবামের শেষ গানের প্রয়োজন ছিল। রেকর্ডিংয়ের আগের রাতে জানালার পাশে বসে শ্রাবণের বৃষ্টি দেখতে দেখতেই তাঁর মাথায় আসে গানের কথা। সেই রাতেই লেখা শেষ হয় ‘শ্রাবণের মেঘগুলো’, যা পরে ব্যান্ডটির সিগনেচার গানে পরিণত হয়।

অ্যালবামটি প্রকাশ করে ইলেকট্রা ভয়েস। গানটি প্রথম গেয়েছিলেন আলী আহমেদ বাবু এবং অ্যালবামে কণ্ঠ দেন ব্যান্ডের অন্যতম ভোকাল মেজবাহ রহমান। সহজ-সরল কথা ও সুরের কারণে প্রকাশের পর থেকেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আজও বিভিন্ন কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যান্ড সংগীতের আসরে গানটি নিয়মিত পরিবেশিত হয়।

গানটি ঘিরে রয়েছে একটি মজার ঘটনাও। ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কনসার্টে ডিফ্রেন্ট টাচ ‘শ্রাবণের মেঘগুলো’ গাওয়া শুরু করার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়, ফলে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরের বছর একই স্থানে একই গান শুরু হতেই আবারও বৃষ্টি নামে। ঘটনাটি আজও ব্যান্ডটির সদস্যদের কাছে স্মরণীয় হয়ে আছে।

‘শ্রাবণের মেঘগুলো’ পুরো গানটির কথা ও সুর: আশরাফ বাবু

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগানবিলাসী হেনা দুলেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
জমেছে হাঁসের জলকেলি
পথিকের পায়ে হাঁটা থেমেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

Tags: বিউটি রাণীবিশেষ নিউজশ্রাবণের মেঘগুলো
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল
  • গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়ক বরখাস্ত
  • বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি ছাড়াই চলছে মিনি পেট্রোল পাম্প
  • উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু
  • ফুটবল ছাড়িয়ে এবার হলিউডে রোনালদো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম