Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র খোলামেলা সংলাপ

Bangla FMbyBangla FM
১০:৩২ pm ২২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. জিয়াউর রহমান। সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকরা খোলামেলা আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন,শ্রীমঙ্গল পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ। এছাড়া উপজেলা প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ইউএনও জিয়াউর রহমান। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন,সকল গণমাধ্যমকর্মীর জন্য উপজেলা প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে।

তিনি বলেন,শ্রীমঙ্গলের যেকোনো সমস্যা নিয়ে সাংবাদিকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন। একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান,সরকারি সুযোগ-সুবিধার বাইরে তার ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই।

সভায় সাংবাদিকরা অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন,অনেক সময় এমন সভা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে। তবে নবাগত ইউএনও’র বক্তব্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে তারা মত প্রকাশ করেন।

উল্লেখ্য,মো. জিয়াউর রহমান গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে শ্রীমঙ্গলের ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি পূর্ববর্তী ইউএনও ইসলাম উদ্দিনের স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন ও তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি শ্রীমঙ্গলের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি আলিসারকুল ও পাত্রীকুল মৌজার জলাবদ্ধতা দূর করতে আলিয়াছড়া খাল পুনঃখনন কার্যক্রম তদারকি করেছেন তিনি। দীর্ঘদিন পর এ উদ্যোগ কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এছাড়া অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন ইউএনও জিয়াউর রহমান।

Tags: শ্রীমঙ্গলে সাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দু সম্প্রদায়ের পরিচয় গোপন রেখে মুসলিম পরিবারের এক মেয়ের সাথে সম্পর্ক
  • তীব্র গরমে লোডশেডিংয়ের চরম ভোগান্তি
  • পার্বত্য অঞ্চলে পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে মতবিনিময় সভা
  • দুই সন্তানসহ স্বামীর কবরের পাশে ঠাঁই নিলেন অসহায় সোনিয়া
  • শেরপুরে ডিজেল পাচারের সময় জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম