Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুই সন্তানসহ স্বামীর কবরের পাশে ঠাঁই নিলেন অসহায় সোনিয়া

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১০ pm ২২, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

স্বামীর মৃত্যুর পর মাথা গোঁজার ঠাঁই মেলেনি শ্বশুরবাড়িতে। শেষ পর্যন্ত দুই শিশুসন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশেই আশ্রয় নিয়েছেন অসহায় স্ত্রী সোনিয়া বেগম। গাজীপুরের কালিয়াকৈরের উত্তর লস্করচালা এলাকায় এই মর্মস্পর্শী দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯ বছরের শিশুকন্যা ছোঁয়া ও ১৮ মাস বয়সী ছেলেকে নিয়ে কবরের পাশে অসহায়ভাবে বসে আছেন সোনিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর লস্করচালা এলাকার কফিল উদ্দিনের বড় ছেলে সুজন মাহমুদ ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২ এপ্রিল মৃত্যুবরণ করেন। সোনিয়ার অভিযোগ, শ্বশুরবাড়ির আর্থিক সামর্থ্য থাকলেও চিকিৎসার অভাবে সুজন ধুঁকে ধুঁকে মারা যান। এমনকি স্বামীর দাফনের সময়ও শ্বশুর কফিল উদ্দিন ঘটনাস্থল ছেড়ে চলে যান, যা ওই সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

স্বামী হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই সোনিয়া জানতে পারেন, শ্বশুরবাড়িতে তাঁর ও তাঁর সন্তানদের আর কোনো জায়গা নেই। অসহায় অবস্থায় স্থানীয় এক ব্যক্তি সাময়িক আশ্রয় দিলেও আইনি জটিলতার ভয়ে তিনি বেশিদিন রাখতে পারেননি।

অশ্রুভেজা চোখে সোনিয়া বেগম বলেন, “আমার স্বামীর লাশ ফেলে শ্বশুর চলে গিয়েছিলেন। এখন এই দুই সন্তান নিয়ে আমি কোথায় যাব? স্বামীর ভিটায় থাকার অধিকারটুকুও আমাকে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে স্বামীর কবরের পাশে বসে আছি।”

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুই পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। সমাধান না হলে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “বিষয়টি নজরে আসার পর আপাতত ওই নারী ও শিশুদের গ্রামের একটি বাড়িতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সোনিয়ার শ্বশুর বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যাওয়ায় এখনই সেখানে তোলা যাচ্ছে না। তবে আলোচনার মাধ্যমে স্থায়ী মীমাংসার চেষ্টা করছি।”

Tags: অপরাধগাজীপুরে অমানবিকতাগাজীপুরের কালিয়াকৈরপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দু সম্প্রদায়ের পরিচয় গোপন রেখে মুসলিম পরিবারের এক মেয়ের সাথে সম্পর্ক
  • তীব্র গরমে লোডশেডিংয়ের চরম ভোগান্তি
  • পার্বত্য অঞ্চলে পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে মতবিনিময় সভা
  • দুই সন্তানসহ স্বামীর কবরের পাশে ঠাঁই নিলেন অসহায় সোনিয়া
  • শেরপুরে ডিজেল পাচারের সময় জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম