চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে উথলী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত আনমানিক (৪০) ব্যক্তির মুত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্য ব্যক্তিটি কিছুদিন ধরে দামুড়হুদার উথলী রেল স্টেশনের আশেপাশে ঘুরাঘুরি করতো।
নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে চু্য়াডাঙ্গা সদর হাসপাতালে নিহত ব্যক্তির লাশ রাখা হয়েছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।

