Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৈদ্যডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মক্তবের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক প্রতিবেশী নারীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আবদুল্লাহ। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা নারীর চিৎকারে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনগরে নিখোঁজ নাটক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামী আটক
  • জাফলং- এ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারানো তিন বন্ধু
  • ট্রাম্পের লাল কার্ড বিতর্কের জবাব মাঠেই দিল বেলজিয়াম
  • সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ
  • সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম