Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনগরে নিখোঁজ নাটক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৯ pm ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
রাজনগরে নিখোঁজ নাটক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামী আটক

রাজনগরে নিখোঁজ নাটক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামী আটক

সঞ্জয় মালাকার :

হত্যাকারী স্বামী আলমগীর প্রথমে দাবি করেছিলেন, স্ত্রী সৌদি আরবে চলে গেছেন। পরে সেই বক্তব্যের অসঙ্গতি ধরা পড়ে রাজনগর থানার এসআই (নিঃ) অরূপ সরকারের সূক্ষ্ম তদন্তে। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্বামী আলমগীর হোসেন।

বেরিয়ে আসে প্রায় ১৯ দিন ধরে ‘নিখোঁজ’ হিসেবে প্রচার করা এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নিজ বসতবাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করা হয় স্ত্রী জায়েদা বেগমের (৩৮) মাটিচাপা মরদেহ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নিহতের বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) অরূপ সরকার।

তদন্তের অংশ হিসেবে ৫ জুলাই আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। প্রথমে আলমগীর দাবি করেন, তার স্ত্রী ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে বক্তব্যে অসঙ্গতি, তথ্যের গরমিল এবং বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণ বিশ্লেষণ করে এসআই অরূপ সরকারের সন্দেহ আরও দৃঢ় হয়। পরে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলমগীর হত্যার কথা স্বীকার করেন।

স্বীকারোক্তিতে তিনি জানান, গত ১৭ জুন রাতে এক সহযোগীকে নিয়ে স্ত্রী জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন নিজ বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।

সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামীসহ দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগেরহাটে আবর্জনা থেকেই লাখ টাকার স্বপ্ন ,ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে সফল রেজা মাহমুদ
  • পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি জনগোষ্ঠীর একটি সংগ্রামী জীবন
  • বাকৃবির নবীন বরণে টিম উৎসবের বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা
  • রাজনগরে নিখোঁজ নাটক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামী আটক
  • জাফলং- এ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারানো তিন বন্ধু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম