Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাটে আবর্জনা থেকেই লাখ টাকার স্বপ্ন ,ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে সফল রেজা মাহমুদ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪২ pm ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে সফল রেজা মাহমুদ

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে সফল রেজা মাহমুদ

মোঃতাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
যে পোকাকে অনেকেই গুরুত্ব দেন না, সেই পোকাই এখন আয় ও সম্ভাবনার নতুন উৎস। জৈব বর্জ্য ব্যবহার করে ব্ল্যাক সোলজার ফ্লাই (Black Soldier Fly) বা কালো সৈনিক পোকা থেকে পুষ্টিসমৃদ্ধ লার্ভা উৎপাদন করে আলোচনায় এসেছেন বাগেরহাটের শরণখোলার তরুণ উদ্যোক্তা রেজা মাহমুদ।
যুক্তরাজ্য সরকারের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ এর নেতৃত্বে পরিচালিত নবপল্লব প্রকল্পের সহোযোগিতায়, প্রচলিত কৃষি ও মৎস্য খাতের বাইরে ভিন্নধর্মী এই উদ্যোগের মাধ্যমে তিনি দেখিয়েছেন- কারিগরি সহায়তা, সামান্য বিনিয়োগ ও সঠিক পরিকল্পনা থাকলে নতুন খাতে সফলতা অর্জন সম্ভব। তার উৎপাদিত লার্ভা- মাছ, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে একদিকে যেমন খাদ্য উৎপাদনের খরচ কমছে, অন্যদিকে পরিবেশ দূষণও হ্রাস পাচ্ছে।
রেজা মাহমুদ জানান, জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন করা হয়। এই লার্ভা উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ হওয়ায় প্রাণিখাদ্য হিসেবে এর চাহিদা দিন দিন বাড়ছে। তিনি আশা করছেন, সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই উদ্যোগ আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে।
স্থানীয়রা বলছেন, শরণখোলার মতো উপকূলীয় এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগ তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারে। কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার কারণে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ ভবিষ্যতে সম্ভাবনাময় শিল্পে পরিণত হতে পারে।
একসময় যে বর্জ্য ছিল অবহেলার প্রতীক, আজ সেই বর্জ্যই হয়ে উঠছে অর্থনৈতিক সম্ভাবনার উৎস। আর সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন শরণখোলার তরুণ উদ্যোক্তা রেজা মাহমুদ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ সেনাবাহিনীর ওপর জনগণ গভীর আস্থা ও বিশ্বাস রাখে: প্রধানমন্ত্রী
  • টানা বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬, পাঁচজনই শিশু
  • দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ ৫ জন গ্রেপ্তার
  • অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা
  • ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম