Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজ পরিস্থিতি নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক আহ্বান যুক্তরাজ্য-ফ্রান্সের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২২ pm ১৭, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

অন্তত ৪০টি দেশের নেতাদের নিয়ে ভার্চ্যুয়াল বৈঠক আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করার বিষয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই বৈঠকে হরমুজ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং নৌচলাচল সচল রাখার কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে কার্যত বিধিনিষেধ আরোপ করে তেহরান।

এদিকে, সোমবার ইরানের বন্দরে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে প্রায় ৪০টি দেশের নেতারা অংশ নিয়ে যুদ্ধবিরতি সমর্থন এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রণালিটি পুনরায় সচল করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের সম্ভাবনাও বৈঠকে উঠে আসবে।

Tags: পরিস্থিতিফ্রান্সবিশেষ নিউজবৈঠকভার্চ্যুয়ালযুক্তরাজ্যহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাইফের দুর্দান্ত অর্ধশতকে ম্যাচে এগিয়ে টাইগাররা
  • রিহ্যাব নির্বাচনে ২৯ নং ব্যালটে ভোট চাইলেন প্রগতিশীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন
  • আন্তর্জাতিক মানে না পৌঁছালে ভিসি থাকবেন না: শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
  • নতুন আওয়ামী লীগ গঠনের গুঞ্জন, শিরীন শারমিনকে নিয়ে যা বললেন রনি
  • মানিকগঞ্জে ভুট্টা ক্ষেতে শিশুর হাত-পা বাঁধা লাশ: গণধোলাইয়ে ২ জন নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম