Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএফডিসিতে রামদা হাতে যুবকের হামলা, শাকিব খানের কাছে পাওনা টাকার দাবি

Bangla FMbyBangla FM
৮:৪৮ am ০২, জুন ২০২৫
in বিনোদন
A A
0

বিনোদন প্রতিবেদক:
গত শনিবার (৩১ মে) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)–এ রামদা (চাপাতি) হাতে এক যুবক প্রবেশ করে ভাঙচুর চালান এবং অভিনেতা শাকিব খানকে খুঁজতে থাকেন। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ওই যুবককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আটক যুবকের নাম মানিক মিয়া। তার বাড়ি জামালপুর জেলায়। ঘটনার পর রাতে তাকে থানায় নেওয়া হয় এবং পরদিন (১ জুন) আদালতে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় বিএফডিসিতে অবস্থান করছিলেন নির্মাতা গাজী মাহবুব। তিনি বলেন,
“আমরা হঠাৎ হৈচৈ শুনে বাইরে এসে দেখি, এক যুবক চাপাতি হাতে চিৎকার করছে—শাকিব খানকে ডেকে বলছে তার কাছে টাকা পায়। তখন আমরা তাকে শান্ত রাখার চেষ্টা করি এবং গোপনে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে তাকে আটক করে।”

আটক মানিক দাবি করেন, তিনি ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিলেন এবং সেই কাজের পারিশ্রমিক এখনও পাননি। এজন্য তিনি শাকিব খানের সঙ্গে দেখা করতে এফডিসিতে এসেছেন।

তবে তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,
“আটক যুবক মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এফডিসি কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা করেছে। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকবে কর্তৃপক্ষ।

Tags: বিএফডিসিশাকিব খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরের গ্রামে মরুর দুম্বা, কোরবানির হাটে দাম লাখ টাকা
  • সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড
  • ঝালকাঠিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • যশোরে সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি সবুর
  • আল্লাহর ভয় ও সৎ চরিত্র গঠনের মাধ্যমেই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব: ড. আফম খালিদ হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম