ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত নুরুল ইসলাম (নুরু) সরদার (৬৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে গৃহবধূ জল বসন্তে আক্রান্ত হওয়ায় স্বামীর থেকে আলাদা ঘুমাচ্ছিলেন। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

