মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮ট থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দুই হাজার ১০৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন এক হ্জাার ৯৫৩ জন সদস্য। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচনে আমিরুল-বনি ও সবুর-সাজেদুর দুইটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করেন। রাত ১২ টার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে সম্পাদক, সিনিয়র সহসভাপতি সহ ১৯টি পদে আমিরুল-বনি পরিষদের নেতৃবৃন্দ জয়লাভ করেন ও সবুর-সাজেদুর পরিষদের সভাপতি ও রপ্তানি বিষয়ক দুইটি পদে জয়লাভ করেন। দপ্তর সম্পাদক পদে রানা আহমেদ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে হায়দার আলী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী জানান, উৎসাহ ও উদ্দীপনার সাথে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আইন শৃখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় আমরা খুশি। নির্বাচনে সভাপতি পদে আব্দুস সবুর শেখ ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম পেয়েছেন ৯৩৮ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১০৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রওশন আলী পেয়েছেন ৮১৪ ভোট। সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান ১১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান বনি ১২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাজেদুর রহমান পেয়েছেন ৭২০ ভোট। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নিয়ে শাকিরুল ইসলাম শাকিল ১২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী খেলাফত হোসেন পেয়েছেন ৭১০। সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম আসাদ ১২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিলন হোনে পেয়েছেন ৬৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আসানুর রহমান ১০৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রাকিব পেয়েছেন ৮০০ ভোট। শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে রায়হান সিদ্দিকী ১১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সুজন আক্তার পেয়েছেন মাত্র ৭০ ভোট। অর্থ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফয়সাল ১০৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কাজী শাহাবুদ্দীন পেয়েছেন ৮০০ ভোট। বন্দর বিষয়ক সম্পাদক পদে আব্দুস সাত্তার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান পেয়েছেন ৯০৭ ভোট। কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান ১১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান আলী পেয়েছেন ৬৮৪ ভোট। প্রচার সম্পাদক পদে সজিবুর রহমান ১১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ইয়ানুর রহমান পেয়েছেন ৭০১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আক্তারুজ্জামান সনি ১২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদুর রহমান পেয়েছে ৬৩৪ ভোট। রপ্তানি বিষয়ক সম্পাদক পদে রকি মাহমুদ লিটন ১০৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হাসানুর জামান ৯৫৬ ভোট পেয়ে পেয়েছেন। কার্য নির্বাহী সদস্য পদে রেদওয়ানুল ইসলাম সিমান্ত ১১৮৭ ভোট, মাহাবুব রুবেল ১১৫৮ ভোট, সাগর হোসেন ১১০০ ভোট এবং জসীম উদ্দীন ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

