Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০২ pm ১৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ৯বছরের নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবা আক্তার হোসনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায়ের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আক্তার জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি মাসুসুর রহমান মাসুদ জানান, গত বছরের ১২ এপ্রিলে বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল।

এসময় তার বাবা তাকে ডেকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা ঘটনা দেখে ফেললে পালিয়ে যায় লম্পট বাবা।

এ ঘটনার কয়েক বছর আগেই ভুক্তভোগীর মায়ের সাথে তালাক হয়ে যায় তার বাবার। এরপর থেকে বাবার সাথেই থাকতো শিশুটি।

ফলে এই ঘটনায় ভুক্তভোগীর মামা বাদি হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কারাগারেই ছিলেন অভিযুক্ত আক্তার। খুব অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।

Tags: কারাদণ্ডধর্ষণসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে নারী আসনের এমপির সঙ্গে বিএনপির মতবিনিময়
  • বরিশালে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ
  • ময়মনসিংহের রাস্তা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
  • পটুয়াখালীতে নদীর তীর কেটে মাটি লুট, হুমকিতে কবরস্থান
  • বাঘাইছড়িতে ৩৪ ধারায় দুই যুবককে আটক করে আদালতে প্রেরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম