Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৯:০৬ am ২৯, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

 

মুজাহিদুল ইসলাম,  জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও ‘ফুড কার্ড’ চালুর দাবিতে প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখা ভাস্কর্য চত্বরে সংবাদ সম্মেলন করে । এসময়ে তারা বলেন,

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচন একটি অপরিহার্য অনুষঙ্গ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র, অংশগ্রহণমূলক ও নিয়মিত ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজন করা। সেই অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বা রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির এবং সদিচ্ছাশূন্য মনে হচ্ছে বলে তারা মন্তব্য করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকা যেমন অগণতান্ত্রিক, তেমনি এটি শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার হরণের সামিল। এ অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের কাছে জাকসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রোডম্যাপ প্রকাশের জোর দাবি জানায়। অভিযোগ আছে, প্রশাসনের গড়িমসি এবং কার্যকর পদক্ষেপের অভাবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব বঞ্চিত রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারা আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় নেই পর্যাপ্ত বসার জায়গা, নেই বিশুদ্ধ পানি কিংবা স্বাস্থ্যকর খাবার পরিবেশ। দাম অতিরিক্ত, খাবারের মান নিয়েও রয়েছে অসন্তোষ। এসব সমস্যা দূরীকরণে দ্রুত ক্যাফেটেরিয়ার সংস্কার ও তদারকি দাবি করে সংগঠনটি।

এছাড়া জবি প্রশাসনকে ‘ফুড কার্ড’ চালু করে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সুষম খাবার নিশ্চিত করার দাবি জানায় শাখা ছাত্র অধিকার পরিষদ ।

তাদের উত্থাপিত তিন দফা দাবিগুলো হলো:

জরুরি ভিত্তিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।  বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে।  ফুড কার্ড’ চালু করে শিক্ষার্থীদের জন্য সুলভ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ছাত্র অধিকার  পরিষদ চায় ক্যাম্পাসে নব্য কোন লাঠিয়াল বাহিনী তৈরি না হোক। ক্যাম্পাসে সুস্থ ধারার  রাজনীতির পরিবেশ বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচন অনিবার্য।”

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম