Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তায় পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব গেট

Bangla FMbyBangla FM
১০:১৭ am ০১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ জুন) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮৫ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এই প্রবণতায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদীপাড় ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে চরাঞ্চলের ফসলি জমি, বিশেষ করে ভুট্টা ও বাদাম চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, পানি বেড়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন ও গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া জানান, ইউনিয়নের কিছু কিছু নিচু এলাকায় ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। অন্যদিকে মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি বলেন, আজ সকাল থেকেই তিস্তার পানি অস্বাভাবিক হারে বাড়ছে, এতে চরাঞ্চলের কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।

Tags: খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব গেটতিস্তায় পানি বৃদ্ধি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম