জাহাঙ্গীর আলম মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬।
আজ শুক্রবার (১মে) সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং ন্যায্য মজুরি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশার শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পরে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

