Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৩ pm ০১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

তালতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারকে বাড়ি ছাড়া করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য জামাল খাঁ এর বিরুদ্ধে।

শুক্রবার (০১ মে) দুপুর ১২ টার দিকে তালতলী প্রেসক্লাব -এর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ইব্রাহিম খা এই অভিযোগ করেন।

ভুক্তভোগী ইব্রাহিম খাঁ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার তাহের খান এর ছেলে। আর অভিযুক্ত জামাল খাঁ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইব্রাহিম খাঁ বলেন, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা গ্রামের নয়া মিয়া হাওলাদারের ছেলে মোঃ দুলালের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায়, গত ২২ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য জামাল খাঁ-এর নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।

এসময় হামলাকারীরা বসতবাড়ির জমির সীমানা পিলার উপড়ে ফেলে এবং মাটি কেটে জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই ন্যাক্কারজনক ঘটনার পর আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করি। তবে মামলা করার পর থেকেই ইউপি সদস্য জামাল খাঁ মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। মামলা না তুললে আমাদের স্বপরিবারে এলাকা ছাড়া করারও হুমকি দিচ্ছেন।

আইনি লড়াইয়ে আমাদের দমাতে না পেরে ইউপি সদস্য জামাল খা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে আমার ছেলে গ্রাম পুলিশ আল-আমিন এর ছবি ব্যবহার করে বিভিন্ন অসামাজিক ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছেন।

তিনি আরও বলেন, বর্তমানে ইউপি সদস্য জামাল খাঁ আমার ছেলের গ্রাম পুলিশের চাকরি খেয়ে ফেলা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে। তাই সন্ত্রাসীদের ভয়ে আমাদের এখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানোর মতো অবস্থা হয়েছে। অতিদ্রুত এই ‘ডিজিটাল সন্ত্রাস’ বন্ধ এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জামাল খাঁ বলেন, ‘এগুলো সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট আপনারা এলাকায় খোঁজ-খবর নিয়ে জানতে পারেন।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীদের নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করা হবে।”

Tags: অভিযোগইউপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতিসংঘে ইরানের ক্ষতিপূরণ দাবি ও মধ্যপ্রাচ্যে ঘনীভূত কূটনৈতিক সংকট
  • শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
  • বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ডুবছে পাকা ধান
  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম