Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ফ্যাসিবাদবিরোধী স্লোগান

Bangla FMbyBangla FM
৪:২৭ am ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ সায়েদুর রহমান
স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রসমাজ। শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শহীদ রফিক সড়কের রফিক চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

মশাল মিছিলটি রফিক চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রফিক চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার জনগণের বাকস্বাধীনতা হরণ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।” এসব ঘটনার জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেন তারা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দেশবাসী আজ গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। শেখ হাসিনার দুঃশাসনের বিচার এবং আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের ওপর জুলুম চালাতে না পারে।”

ছাত্রসমাজের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে।

Tags: আওয়ামী লীগকে নিষিদ্ধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম