Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাটে চার মাস পলাতক ডাকাতি মামলার দুই আসামি আটক

Nuri JahanbyNuri Jahan
৪:১২ pm ০৪, জানুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় চার মাস ধরে পলাতক থাকা ডাকাতি মামলার দুই আসামিকে র‍্যাব–৬ আটক করেছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে রামপালের গৌরম্ভা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. নান্নু শেখ (৪৭), পিতা আজগার আলী শেখ, গ্রাম কাষ্ঠবাড়িয়া, রামপাল এবং কামরুল ইসলাম শেখ (৪৮), পিতা মো. শাহাজউদ্দিন শেখ, গ্রাম চিত্তা, রামপাল।

র‍্যাব সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার চিত্রা এলাকায় মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন ওই দুই আসামি। এ ঘটনায় রামপাল থানায় মামলা নম্বর–১০ দায়ের করা হয়, যার ঘটনার তারিখ ৩০ আগস্ট ২০২৫।

র‍্যাব জানিয়েছে, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়।

রামপাল গৌরম্ভা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাছানুর রহমান বলেন, “মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলায় এর আগে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা বাকি দুই সন্দেহভাজন আসামিকে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রবিবার (আজ) সকাল ১১টায় আটককৃত দুই আসামিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর পলাতক আসামিদের আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Tags: কামরুল ইসলাম শেখগৌরম্ভা এলাকাচিত্রা ডাকাতি ঘটনাজেলাসদর আদালতডাকাতি মামলাপলাতক আসামি আটকপুলিশ অভিযানবাগেরহাটমো. নান্নু শেখরামপালরামপাল থানায় হস্তান্তরর‍্যাব–৬ অভিযানস্থানীয় নিরাপত্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম