রাজধানীর পল্টন থানার এলাকায় বায়তুল মোকাররম মসজিদের পাশে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনের সামনে একটি কাটা পা পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে জানা গেছে, এগুলো ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ।
পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় দুই হাত পাওয়া গেছে, আর স্কাউট ভবনের সামনের রাস্তায় একটি পা উদ্ধার হয়েছে।
ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত হাত-পা বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

