Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৩ pm ০৯, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

‎এ এম ফাহাদ, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় কয়েকদিন টানা ভারী বর্ষণে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

‎‎৯ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট ও বসতঘর পরিদর্শনে যান এবং পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। পরিদর্শনকালে উম্মে তাহমিনা মিতু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের হাতে জরুরি ত্রাণ সহায়তা তুলে দেন।

‎‎ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, টানা ভারী বর্ষণে পৌর এলাকার চরপাড়ায় নদী ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া ভূঁইয়াপাড়া এলাকার রাস্তার ড্রেন ভেঙে বসতঘরে পানি ঢুকে কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে এবং পানি নামতে শুরু করেছে।

‎‎ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎‎পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, ভারী বর্ষণে যে সমস্ত রাস্তাঘাট ও কালভার্ট ভেঙে গেছে, বৃষ্টি কমলেই সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। দুর্যোগ মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী
  • গৌরীপুরে ১০ দিনে ৩ খুন, চুরি-ছিনতাইয়ে আতঙ্ক
  • মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ
  • বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি, দুর্ভোগে বাউফল উপজেলা কৃষি অফিস
  • রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম