Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১১ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ব্রয়লার মুরগির খামারের কারণে মারাত্মক পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক এলাকার আশেপাশে গড়ে ওঠা এসব খামার থেকে ছড়ানো দুর্গন্ধ, বর্জ্য ও রোগজীবাণুর কারণে বসবাস করা ক্রমেই কষ্টকর হয়ে উঠছে।

খামারগুলোর ময়লা-আবর্জনা ও রাসায়নিকযুক্ত বর্জ্য আশপাশের পানি ও মাটিকে দূষিত করছে। ফলে বিশুদ্ধ পানির সংকট তৈরি হচ্ছে এবং বাতাসে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।

এতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, মাথাব্যথা, বমি ভাবসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এবং অধিকাংশ সময় অসুস্থ থাকতে হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্রয়লার মুরগির খাবারে ব্যবহৃত রাসায়নিক ও অ্যান্টিবায়োটিকের প্রভাব মানুষের শরীরেও পড়ছে। দীর্ঘদিন এসব মাংস খাওয়ার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এলার্জি, হরমোনজনিত সমস্যা, লিভার ও কিডনির জটিলতা, হজমের সমস্যা,ডায়রিয়া, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে।

এছাড়া খামার থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাস ফুসফুসে ক্ষতিকর প্রভাব ফেলছে। ফলে শ্বাসকষ্ট, হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো রোগ বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় স্থানীয়রা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আবাসিক এলাকা থেকে এসব খামার সরিয়ে নেওয়া হোক এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক।

সচেতন মহল মনে করছে, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এটি আরও বড় পরিবেশ ও জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী
  • গৌরীপুরে ১০ দিনে ৩ খুন, চুরি-ছিনতাইয়ে আতঙ্ক
  • মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ
  • বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি, দুর্ভোগে বাউফল উপজেলা কৃষি অফিস
  • রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম