যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী, জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ফ্লোরিডার টাম্পা বের ‘হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ’ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় জামিল লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়াকে (২৬) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মরদেহ সরানো এবং তথ্য গোপনের মতো প্রাথমিক অভিযোগ আনা হয়েছে।
নিখোঁজ নাহিদা বৃষ্টিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাকে উদ্ধারের জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছে।
নাহিদা ও জামিল দুজনেই উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এই দুঃখজনক ঘটনায় প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

