Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা প্রেসক্লাবসহ সকল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হাবিবের

Bangla FMbyBangla FM
১:৫৯ pm ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:
৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাতক্ষীরা প্রেসক্লাবসহ সকল প্রকার দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার (২১ জুন) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। একইভাবে সাতক্ষীরা প্রেসক্লাবেও একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি। প্রেসক্লাবসহ সব জায়গায় দখলদারিত্ব রোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, “৫ আগস্টকে একাত্তরের সঙ্গে তুলনা করার চেষ্টা করা হয়েছিল, যা সম্পূর্ণ ভুল। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগ কখনও ভুলে যাওয়া সম্ভব নয়। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই আন্দোলনে প্রায় ১৪০০ জন প্রাণ দিয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের আত্মত্যাগও আমাদের ভুলে গেলে চলবে না।”

মিথ্যা মামলায় তাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন সাবেক এই সংসদ সদস্য। বলেন, “আমি দীর্ঘদিন জেল খেটেছি। তবুও অন্যায়ের কাছে মাথানত করিনি। আমি বেঁচে ফিরে এসেছি আপনাদের ভালোবাসার কারণে। বাকি জীবন জনকল্যাণে ও সত্য সংবাদ প্রচারে সাংবাদিকদের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সঞ্চালনায় ছিলেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, কল্যাণ ব্যানার্জি, রাম কৃষ্ণ চক্রবর্তী, আকরামুল ইসলাম, আহসানুর রহমান রাজিব, এস এম জিন্নাহ, ডা. মহিদার রহমান, তানজির আহমেদ, মশিউর রহমান ফিরোজ প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং তরুণ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি হাবিব অনুষ্ঠানে ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সাংবাদিক সমাজের পাশে থাকার আশ্বাস দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম