Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ

Bangla FMbyBangla FM
১০:৪৯ pm ১৪, এপ্রিল ২০২৬
in Lead News, ক্যাম্পাস
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে একটি কক্ষে নারী প্রবেশের সন্দেহে শিক্ষার্থীদের রুমে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শনিবার (১১ এপ্রিল) হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান জানান, এ ধরনের তল্লাশির বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, হলে কোনো তল্লাশি পরিচালিত হলে তা অবশ্যই প্রশাসনের মাধ্যমেই হওয়া উচিত।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী ওই হলে তল্লাশি চালান।

ওই কক্ষের শিক্ষার্থী আলিম মৃধা অভিযোগ করে বলেন, ভোরে ইসরাফিলসহ কয়েকজন জোরে দরজায় ধাক্কা দেন। দরজা খুলতে দেরি হওয়ায় তারা জোরপূর্বক কক্ষে প্রবেশ করেন এবং সেখানে নারী থাকার অভিযোগ তোলেন। তবে তল্লাশি চালিয়ে কাউকে না পেয়ে তারা চলে যান।

তিনি আরও অভিযোগ করেন, কিছু না পাওয়ার পরও তার ও তার রুমমেটের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

অভিযোগের বিষয়ে ইসরাফিল হোসাইন বলেন, একটি সূত্র থেকে হলে নারী প্রবেশের তথ্য পাওয়ার পর বিষয়টি যাচাই করতে তারা যান। সেখানে গিয়ে এমন কোনো কিছু পাওয়া যায়নি।

এ বিষয়ে হল সংসদের ভিপি ও হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক বলেন, ফজরের আগে একজন হলে নারী আনার তথ্য দিলে তিনি জিএস ও এজিএসকে বিষয়টি জানান। পরে তারা গিয়ে বিষয়টি দেখেন। তিনি দাবি করেন, বিষয়টি যাতে বড় আকার না নেয়, সে জন্য গোপনে সমাধানের চেষ্টা করা হয়েছিল এবং গভীর রাত হওয়ায় হল প্রশাসনকে জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, হল সংসদ বা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীর কক্ষে তল্লাশি চালানো নিয়মবহির্ভূত। এ ধরনের ঘটনায় হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

‘মব’ তৈরি করে শিক্ষার্থীদের হেনস্তার বিষয়ে তিনি বলেন, অতীতে এমন ঘটনা ঘটেছে। তবে বর্তমান প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে এবং কোনোভাবেই এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিশহীদ জিয়াউর রহমান হল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম