Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন

Bangla FMbyBangla FM
১০:২৮ pm ১৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদ্‌যাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১০টায় “নববর্ষের ঐকতান,গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা পরিষদ মাঠ পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিল্পকলা একাডেমি,জেলা শিশু একাডেমি,জাসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাচ,গান ও পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাদা দল ও আকাশি দলের মধ্যে একটি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ৩৪-৩৪ পয়েন্টে ড্র হলে টাইব্রেকারে আকাশি দল ৮-৪ পয়েন্টে জয়লাভ করে।

দুপুর ১টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই সঙ্গে মেলায় অংশ নেওয়া সব স্টলকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ম্যাজিক শো ও রম্য কৌতুক পরিবেশনা দর্শনার্থীদের আনন্দ দেয়।

দিনব্যাপী আয়োজনের সমাপনী হয় সন্ধ্যা ৬টায়। সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া সাংস্কৃতিক সংগঠনগুলোকে পুরস্কৃত করা হয় এবং সমাপনী বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দিনজুড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

Tags: পহেলা বৈশাখমৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম