Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের তেল আমদানিতে চীনা কোম্পানিগুলোকে ছাড়ের ইঙ্গিত ট্রাম্পের

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ১৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ইরান থেকে তেল আমদানির অভিযোগে চীনা কোম্পানিগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে তিনি এ ইঙ্গিত দিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, কোনো পক্ষ থেকে সুবিধা নেওয়ার বিনিময়ে পাল্টা সুবিধা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় রাখে। তবে তার দাবি, চীনও হরমুজ প্রণালি খোলা রাখতে আগ্রহী, কারণ তারা মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীলতা নেই, ফলে জ্বালানি নিরাপত্তা নিয়ে দেশটির অবস্থান তুলনামূলকভাবে শক্ত।

জ্বালানি বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ইরান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হলেও তাদের রপ্তানির বড় অংশ চীনে যায়। তবে নিষেধাজ্ঞার কারণে অনেক সময় এই বাণিজ্য আড়ালে পরিচালিত হয় এবং উৎস গোপন রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাব্য এই সিদ্ধান্ত বৈশ্বিক তেল বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে।

Tags: আমদানিইরানট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান
  • স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি
  • যুক্তরাষ্ট্রের প্রতি ‘কোনো বিশ্বাস নেই’, সিরিয়াস হলেই আলোচনায় বসবে তেহরান: আরাঘচি
  • আখাউড়ায় সিএনজি দূর্ঘটনায় কিশোর নিহত
  • নীলফামারীতে পেট্রোল ঢেলে গৃহবধূকে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম