Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারার পানি

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৪ pm ২৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারার পানি

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারার পানি

ভারতের আসামের বন্যার পানি নামতে শুরু করায় সিলেটের সুরমা ও কুশিয়ারায় বেড়েছে পানি। দুই নদীর পানি বিপৎসীমা ছুঁয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ভারতের মেঘালয়, আসাম ও বাংলাদেশের সিলেট অঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় বন্যার কোন আশঙ্কা নেই। নদীর পানি আরও কিছুটা বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখছে না পাউবো।

পাউবো সিলেট অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সিলেট পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার বাড়লেও বিপৎসীমার নিচে রয়েছে।

কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার সমানন্তরে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৯  সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি বাড়লেও শেওলা ও শেরপুর পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। এছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানিও কিছুটা বেড়েছে। তবে এখনো নদীগুলোর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, ভারতের আসামের বন্যার পানি নামছে। যে কারণে সুরমা ও কুশিয়ারায় পানি বেড়েছে। তবে আপাতত নতুন করে সিলেট কিংবা ভারতের আসাম, মেঘালয়ে ভারি বর্ষনের  কোন পূর্বাভাস নেই। তাই সিলেট অঞ্চলে বন্যার কোন আশঙ্কা নেই।

Tags: সিলেটসিলেটের কুশিয়ারা নদীসুরমা নদী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
  • বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি কাজী রওনাকুল ইসলাম টিপু
  • ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
  • কুড়িগ্রামে এনসিপির ৫ সদস্যের শৃঙ্খলা কমিটি গঠন
  • বেরোবির নতুন ট্রেজারার জবি অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম