Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যন্তর মন্তরের শিক্ষার্থীদের জন্য ১৫০ পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের তরুণ

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৮ pm ২৪, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
যন্তর মন্তরের শিক্ষার্থীদের জন্য ১৫০ পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের তরুণ

যন্তর মন্তরের শিক্ষার্থীদের জন্য ১৫০ পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের তরুণ

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি দেশজুড়ে সমর্থন বাড়ছে। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের পাশাপাশি সাধারণ মানুষও বিভিন্নভাবে সংহতি জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় প্রায় দুই হাজার কিলোমিটার দূরে নাগাল্যান্ডে বসে এক তরুণের ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নাগাল্যান্ডের বাসিন্দা জা-লহৌ অনলাইনে ডমিনোজ থেকে একসঙ্গে ১৫০টি চিজ বার্স্ট পিজ্জা অর্ডার করে আন্দোলনস্থলে পাঠিয়ে দেন। এ জন্য তার মোট ব্যয় হয় ৬৭ হাজার ৭৩৪ রুপি ১৮ পয়সা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকার সমান।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে অর্ডারটি করা হয়। শিক্ষার্থীদের জন্য তিনি সাধারণ পিজ্জার পরিবর্তে অতিরিক্ত চিজযুক্ত কোরিয়ান সুইট চিলি চিজ বার্স্ট এবং ফার্মহাউস চিজ বার্স্ট বেছে নেন।

অল্প সময়ের মধ্যেই পিজ্জার বিল ও সরবরাহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সংহতি ও মানবিক সহমর্মিতার প্রতীক হিসেবে দেখছেন।

পোস্টে জা-লহৌ লিখেছেন, তিনি নাগাল্যান্ডে অবস্থান করলেও যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ এবং একটি ন্যায্য শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে। তাদের পাশে সরাসরি উপস্থিত থাকতে না পারায় অন্তত এই উদ্যোগের মাধ্যমে সমর্থন জানাতে চেয়েছেন।

তিনি আরও জানান, ডেলিভারি কর্মী যখন জানতে চান খাবারগুলো কার হাতে তুলে দেওয়া হবে, তখন তিনি বলেন, “যে এখনো কিছু খায়নি, তার কাছেই এগুলো পৌঁছে দিন।”

পরে আরেকটি পোস্টে জা-লহৌ স্পষ্ট করেন, এই উদ্যোগ প্রচার বা প্রশংসা পাওয়ার জন্য নয়। বরং তিনি চান, তার এই কাজ দেখে অন্যরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হোক।

এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, পিজ্জার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রায় ৫ হাজার রুপি মূল্যের বিস্কুটও পাঠিয়েছেন।

Tags: নাগাল্যান্ডেরবিশেষ নিউজভারতরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
  • বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি কাজী রওনাকুল ইসলাম টিপু
  • ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
  • কুড়িগ্রামে এনসিপির ৫ সদস্যের শৃঙ্খলা কমিটি গঠন
  • বেরোবির নতুন ট্রেজারার জবি অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম