Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে ট্রাকের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ১৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ডোমারে ট্রাকের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

ডোমারে ট্রাকের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ চারজন নিহত হওয়ার ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা ট্রাকচালক মো. খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার খোকন সাকিদার বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তাঁর দুই সন্তানকে নিয়ে ভ্যানে করে ডোমারের শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রতিমা রানী রায় (২৮), তাঁর ছেলে যাদব কৃষ্ণ (৪), মেয়ে পৃত্তশা (৭) এবং ভ্যানচালক পরিমল চন্দ্র রায় (৩৮)-কে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

এ ঘটনায় নিহত প্রতিমা রানী রায়ের স্বামী প্রদীপ চন্দ্র রায় গত ১৬ জুলাই ডোমার থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে একটি মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি চালিয়ে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প ও র‌্যাব-১২ বগুড়ার যৌথ দল শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে বগুড়া জেলার গাবতলী থানার বালিয়াদিঘী চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক ট্রাকচালক খোকন সাকিদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেসির শেষ স্বপ্ন ভাঙল, আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন
  • বিশ্বকাপ ফাইনালে নিয়ম ভেঙে ৩০ মিনিটের বিরতি দিল ফিফা!
  • বিশ্বকাপ ফুটবল: মুকুট অর্জন করল স্পেন
  • শুরুর অর্ধে গোল পেল না কোনো দল
  • ফাইনালে ইয়ামালকে নিয়েই মাঠে নামছে স্পেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম