Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

Bangla FMbyBangla FM
৪:৪৫ pm ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। সোমবার (১৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাসান জানান, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস মিরপুর চারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ দুইজন প্রাণ হারান।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌকির আহমেদ নামে আরও একজন মারা যান।

নিহত অপর দুইজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, একইদিন দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক সোহেল মিয়া গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাগুলোর কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

Tags: দুর্ঘটনাবাহুবলসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চল্লিশের পর নতুন প্রেমে সফল হতে যা জানা প্রয়োজন
  • নতুন রেকর্ড গড়লেন পরীমনি
  • ফ্রান্সের নতুন কোচের দায়িত্বে জিনেদিন জিদান
  • শ্রীমঙ্গলে ১৬ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
  • আবারও ককটেল বিস্ফোরণে কাঁপল জাজিরার বিলাসপুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম