Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৫ pm ০২, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
Tree Plantation Program by the Alhaj Abdus Sattar Bhuiyan Foundation in Sreepur

Tree Plantation Program by the Alhaj Abdus Sattar Bhuiyan Foundation in Sreepur

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার ওয়াদ্দা দিঘির পাড়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসলিম উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফাউন্ডেশনের সদস্যরা।

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে তিন হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব গাছ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ এবং গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হবে।

তিনি আরও বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাকিস্তানি শুনে ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দিলেন না ভারতীয় লেখিকা
  • নেত্রকোনায় ফিসারির সব মাছ মরে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি
  • ফেসবুক লাইভে এসে এনসিপি নেতার পদত্যাগ
  • ববিকে ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম