Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৫ pm ০২, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশ একটি উদার, প্রগতিশীল ও শান্তিপ্রিয় মুসলিম রাষ্ট্র এবং এ দেশের সুনাম নষ্টের অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে যথাযথ তদন্ত করা হবে। অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের নীতিগত সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন।

এ ছাড়া রাষ্ট্রদূত প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসে ফিলিস্তিনি নাগরিকদের ভিসা আবেদনের অনুলিপি যাচাইয়ের জন্য ঢাকার ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ফিলিস্তিনকে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে দেখে এবং তাদের জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত।

বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: বাংলাদেশসামাজিকস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
  • হতাশা ও অনিদ্রা থেকেই চীনের বহুতল ভবনে বিমান বিধ্বস্ত করেন পাইলট
  • বোমাবর্ষণের মুখে তিন নবজাতককে বুকে আগলে বাঁচালেন নার্স নেদা
  • ‘অকার্যকর মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে সরকারের জন্যই আত্মঘাতী হবে’
  • সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম