Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারসহ সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩২ pm ২৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

সত্যজিৎ দাস:

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মৌলভীবাজারেও প্রাণহানি সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৫৫,হাসপাতালে চিকিৎসাধীন ২৭০ রোগী।

সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। নতুন এই তিন মৃত্যু নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।

মৃত তিন শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃতদের মধ্যে রয়েছেন;মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকার মিলু মিয়ার চার মাস বয়সী কন্যাশিশু তানিয়া। এছাড়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আফসরনগর এলাকার রমজান আলীর ১৪ মাস বয়সী ছেলে মহসিন এবং সিলেট সদর উপজেলার পীরেরগাঁও এলাকার মাজেদের আট মাস বয়সী ছেলে মাজহারুলও মারা গেছে।

বিশেষভাবে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে মৌলভীবাজারে শিশুমৃত্যুর ঘটনা। স্বাস্থ্য বিভাগ বলছে,হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা ও টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে,২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে চারজনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেলেও বাকিরা সন্দেহভাজন হিসেবে বিবেচিত হচ্ছেন।

Tags: হামের উপসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানের রাজানগরে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার
  • বকেয়া আদায়ে রাজপথে এ্যাজাক্স জুট মিল শ্রমিকরা
  • মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম