Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০২ pm ১৭, জুলাই ২০২৬
in Top Lead News, খেলাধুলা
A A
0
দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা।

শুক্রবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২০ রান, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। দুজনই তুলে নেন দারুণ অর্ধশতক।

মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষদিকে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ১০ বলে ৪টি ছক্কা ও একটি চারে অপরাজিত ৩১ রান করেন তিনি। অন্যপ্রান্তে ইয়াসির আলি ১২ বলে ২২ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষ ১৯ বলে এই জুটি যোগ করে অবিচ্ছিন্ন ৪৫ রান।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ২১ রানেই হারায় তিন উইকেট। এরপর অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা প্রতিরোধের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। লেগ স্পিনে ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। সাইফউদ্দিনও একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় এখন সিরিজে সমতা ফিরেছে। আগামী রোববার অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। জয়ী দলই ট্রফি ঘরে তুলবে।

Tags: দাপুটেবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার
  • বকেয়া আদায়ে রাজপথে এ্যাজাক্স জুট মিল শ্রমিকরা
  • মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন
  • যারা মাদক কারবারীর থেকে টাকা খায়, তাদেরকেও যমুনা নদীতে পাঠাব: এএসপি নাজরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম