Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘বাপজানের বায়োস্কোপ’ নির্মাতা রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে বহিষ্কার

Bangla FMbyBangla FM
৮:৫২ pm ০৮, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার নির্মাতা রিয়াজুল রিজুসহ তিনজন পরিচালকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকী দুইজন হলেন বদিউল আলম খোকন ও মঞ্জুরুল ইসলাম মেঘ।
‎
‎আর বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা রিয়াজুল রিজু। তার দা’বি―সংগঠন থেকে তাকে বহিষ্কার না করে বরং সংবর্ধনা দেয়া উচিত ছিল।
‎
‎গত শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির সাধারণ সভায় সংগঠনের তিন সদস্যকে আজীবনের জন্য ব’হি’ষ্কা’রের সিদ্ধান্ত নেয়া হয়।
‎
‎এ ব্যাপারে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য গাজী মাহবুব জানান, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‎এদিকে সংগঠন থেকে বহিষ্কারের পর এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রিয়াজুল।
‎
‎ তিনি দা’বি করেন, ব’হি’ষ্কা’রের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি কেউ। এমনকি এ ব্যাপারে কোনো নোটিশও পাননি তিনি।
‎
‎‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত নির্মাতা রিয়াজুল বলেন, গণমাধ্যমের খবর দেখে জানতে পেরেছি বিষয়টি।
‎
‎সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যকে যদি বহিষ্কার করতে হয়, তাহলে তাকে একাধিকবার নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। ‎তবে আমাকে এসব কিছুই জানানো হয়নি।
‎
‎আমি মনে করি, পরিচালক বদিউল আলম খোকনের করা একটি মামলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‎

‎তিনি আরও বলেন, যারা জলুাইয়ের গণঅভ্যুত্থানের সময় বি’রো’ধি’তা করেছিল, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছি। জুলাই অভ্যুত্থানে আহত গেজেট ভুক্ত একমাত্র চলচ্চিত্র পরিচালক আমি। সেই বিবেচনায় হলেও বহিষ্কার নয়, বরং আমাকে সংবর্ধনা দেয়া উচিত ছিল।
‎
‎প্রসঙ্গত, গত বছর পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন নির্মাতা বদিউল আলম খোকন।
‎
‎মামলাটিকে কেন্দ্র করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে দা’বি করা হয়েছে সমিতির পক্ষ থেকে। কিন্তু এ ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
‎

Tags: বাপজানের বায়োস্কোপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
  • সাবেক এমপি নূর মোহাম্মদ শোন অ্যারেস্ট
  • চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত
  • নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে দুই হাজার তালগাছ রোপণের উদ্যোগ
  • কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে টাস্কফোর্স

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম